Breaking News
Home / TRENDING / এবার ঘরের কাছে হুমকির মুখে মমতা, জানুন বিস্তারিত

এবার ঘরের কাছে হুমকির মুখে মমতা, জানুন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা:

এবার ঘরের কাছে হুমকির মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একদা কংগ্রেসের ডাকাবুকো নেতা অধুনা বিজেপিতে যোগ দেওয়া রাকেশ সিংহ এবার সরাসরি হুমকি দিলেন মমতা বন্দ্যোপাধ্যয়কে। রাকেশের বাড়ি আলিপুর চিড়িয়াখানার পাশে। সেখান দিয়েই রোজ নবান্নে যান মুখ্যমন্ত্রী। কংগ্রেস রাজনীতিতে রাকেশ বরাবরই ডাকাবুকো নেতা বলেই পরিচিত ছিলেন। চিড়িয়াখানা, তাজ হোটেল ও আলিপুরের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের কর্মী ইউনিয়নই ছিল রাকেশের রাজনীতির ভিত্তি। একদা সোমেন মিত্রের ঘনিষ্ঠ রাকেশ পরে প্রিয়রঞ্জন দাশমুন্সির ছত্রছায়ায় এসে ছিলেন। প্রিয়-পরবর্তী সময়ে কখনও দীপা, কখনও অধীরের ঘনিষ্ঠ ছিলেন তিনি। কংগ্রেসের নেতৃত্বে যেমন বদলই আসুক আলিপুর সংলগ্ন এলাকায় নিজের জনভিত্তি ও শ্রমিক-কর্মচারী মহলে নিজের জনপ্রিয়তা একভাবে ধরে রেখেছেন রাকেশ। মাথার ওপর একাধিক পুলিশ কেস থাকলেও শাসক দলের সঙ্গে সমঝোতায় যাননি কখনও। কংগ্রেসে থাকাকালীন এক সময় মুকুল রায়কে কংগ্রেসে আনা হোক, এই দাবি তুলে খবরের শিরোনামে এসেছিলেন। তাঁর বিবিধ কর্মসুচী তাঁকে বরাবরই খবরে রেখেছে। শাসকের খাস তালুকে থেকে তিনি যখন তখন শাসককে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন।
এ হেন একবগ্গা রাকেশ এখন বিজেপিতে। জিজ্ঞাসা করলে বলেন, তৃণমূলের সঙ্গে লড়ার সঠিক প্ল্যাটফর্ম এখন বিজেপি।
এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে আবার শিরোনামে রাকেশ। রাকেশের কথায়, “আমাদের এলাকার ওপর দিয়ে মুখ্যমন্ত্রী নবান্নে যান। আমি ইচ্ছে করলে যে কোনও দিন মমতাকে কালো পতাকা দেখাতে পারি। দরকার পড়লে গাড়িও আটকে দিতে পারি।” তাঁর কথায়, “করি না, কারণ আমার বাপ-মা আমাকে এই শিক্ষা দেননি।”
নির্বাচন চলাকালীন বিদ্যসাগরের মূর্তি ভাঙার ঘটনায় অভিযুক্ত হন রাকেশ। গ্রেফতারও হন। মামলা এখনও চলছে। এই প্রসঙ্গে বলতে গিয়েই এমন মন্তব্য করেন রাকেশ।
রাকেশের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জলঘোলা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *