Breaking News
Home / TRENDING / রাজ্যে এখনই চালু হচ্ছে না কেন্দ্রীয় মোটর ভেহিকেলস আইন

রাজ্যে এখনই চালু হচ্ছে না কেন্দ্রীয় মোটর ভেহিকেলস আইন

সূর্য সরকার।

পশ্চিমবঙ্গে নতুন মোটর ভেহিকেলস আইন আপাতত চালু হচ্ছে না। পরিবহন দফতর সূত্রে এমনটাই খবর।‌ গত লোকসভা অধিবেশনে মোটর ভেহিকেলস আইন সংশোধন করা হয়। সড়কে গাড়ি চালকদের উৎপাত ও নিয়মভাঙা রুখতে কড়া শাস্তি ও জরিমানার ব্যবস্থা চালু করা হয়েছে। একই সঙ্গে মোটর ভেহিকেলস দফতরে দুর্নীতি হঠাতেও নতুন বিধি প্রণয়ন করা হয়েছে। এ নিয়ে রাজ্যের আপত্তি রয়েছে। রাজ্যের যুক্তি , সব মানুষের আর্থিক দিক সমান হয় না। সেই পরিপ্রেক্ষিতে সকলের কথা মাথায় রেখেই এত জরিমানা অপ্রয়োজনীয়। কেন্দ্র নির্দেশ দিয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে চালু করতে হবে নতুন আইন। কিন্তু রাজ্য তাতে নিমরাজি।

রাজ্য সরকার মনে করে বিপুল টাকার জরিমানা করার ব্যবস্থা ইতিমধ্যে রয়েছে আইনে। এ ছাড়া নতুন আইনে আরও একাধিক ক্ষেত্রে আপত্তি রয়েছে রাজ্যের। নতুন আইনে রয়েছে যে কোম্পানি গাড়ি তৈরি করবে, সেই কোম্পানিই গাড়ি পরীক্ষা সংক্রান্ত সার্টিফিকেটও দেবে। সেটা হতে পারে না বলেই রাজ্যের যুক্তি। অন্তত চলতি অধিবেশনে এই আইন পাস হবে না বলে নিশ্চিত জানাচ্ছে বিধানসভার একটি সূত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *