সূর্য সরকার।
সুষ্ঠুভাবে বাস চলাচলের জন্য পুলিশের কাছে গাইডলাইন চাইলেন বাস মালিকরা। মঙ্গলবার লালবাজারে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) সন্তােষ পাণ্ডের সঙ্গে দেখা করে বাস মালিকরা গাইডলাইনের দাবি জানান। বাস মালিকদের দাবি, কীভাবে বাস চলবে পুলিশ বলে দিক। রাস্তা দিয়ে না হেঁটে ফুটপাত ব্যবহারে জোর দিক পথচারীরা। বাসের জন্য নির্ধারিত পথ (বাসওয়ে) করা হােক। শহরে বাস স্টপেজ ইন্ডিকেট করে দেওয়া হােক। এ ধরনের একাধিক দাবি তুলে পুলিশের কাছে বাস মালিকরা গাইডলাইনের দাবি করেছেন।
জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারী তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাস পরিবহন নিয়ে আমাদের সহমর্মী। তিনি নিজেই বলেছেন বিভিন্ন সময়ে পুলিশ অনেক ক্ষেত্রে অন্য কর্মসুচিকে সামনে রেখে যথেচ্ছ রেভিনিউ সংগ্রহ করছে। আমাদের যথাযথ পরিকাঠামাে দেওয়া হােক। পুলিশের থেকে আমাদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, আমাদের এই বৈঠক কার্যকর না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাবে। উল্লেখ্য, শহরে এখন বড় বাস ৭৫০০টি ও মিনিবাস ৩২০০ টি চলছে। বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশি জরিমানা দিতে দিতে হয়রান হাতে হচ্ছে বলে অভিযোগ বাস মালিকদের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news