Breaking News
Home / TRENDING / সৃজিতের “গুমনামি”-র বিরুদ্ধে চিঠি প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে

সৃজিতের “গুমনামি”-র বিরুদ্ধে চিঠি প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতিকে

নীল রায়।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি “গুমনামি”র বিরুদ্ধে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে প্রতিবাদপত্র পাঠানো হল। সঙ্গে দাবি করা হল হস্তক্ষেপের। বুধবার অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায় একথা জানিয়েছেন। এই বিশিষ্ট আইনজীবী আরও জানিয়েছেন, চিঠির প্রতিলিপি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও সেন্সর বোর্ডের আঞ্চলিক আধিকারিক সম্রাট বন্দোপাধ্যায়কে পাঠিয়েছেন। দিন কয়েক আগে কলকাতা প্রেস ক্লাবে “গুমনামি” ছবির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। সেইদিনই জানিয়েছিলেন ছবির নাম “গুমনামি” বদল না করা হলে পরিচালক ও প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

এমন প্রতিবাদপত্র পাঠানো প্রসঙ্গে জয়দীপ জানিয়েছেন, নেতাজি যে আদৌ “গুমনামি বাবা” নন, তা আমরা তথ্য প্রমাণ দিয়ে পাঁচ পাতার চিঠিতে দেশের সমস্ত গুরুত্বপূর্ণ নেতাদের জানিয়েছি। সঙ্গে দাবি জানিয়েছি ছবির নাম বদল করার। এবং ছবির কিছু বিতর্কিত অংশ বাদ দেওয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেছেন, “আমার ছবির নাম ‘গুমনামি’। গুমনামি বাবা নয়। গুমনামির অর্থ, যার নাম নেই, অচেনা অজানা নেতাজির মৃত্যু নিয়ে যে অচেনা, অজানা রহস্য যা ধোঁয়াশা, আমি সেটাকেই আমার ছবির পোস্টারে, টিজারে সর্বোপরি ছবিতে তুলে ধরতে চেয়েছি।” সৃজিতের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে জয়দীপ মুখোপাধ্যায় বলেন, “বলা হচ্ছে ছবিতে নেতাজির তিনটি পরিণতির কথা দেখানো হয়েছে। কিন্তু আমার প্রশ্ন তাহলে ছবির নাম “গুমনামি” রাখা হল কেন? অন্য কিছুও তো করা যেতে পারত।”

গত ১৫ আগস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত “গুমনামি” ছবির টিজার মুক্তি পাওয়ার দিন থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আগামী ২ অক্টোবর শারদোৎসবের সময়ে মুক্তি পাওয়ার কথা সৃজিতের এই নতুন ছবিটির। কিন্তু যতদিন যাচ্ছে ততই আইনি বেড়াজালে জড়িয়ে পড়ছে সৃজিতের “গুমনামি”!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *