Breaking News
Home / TRENDING / কয়লা উত্তোলন নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ উদ্যোগের ভাবনা রাজ্যের

কয়লা উত্তোলন নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ উদ্যোগের ভাবনা রাজ্যের

সূর্য সরকার

অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে কয়লা উত্তোলনের বিষয়ে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার ! বিদ্যুৎ ক্ষেত্রে অন্তত তেমন একটি সম্ভবনা তৈরী হয়েছে। বুধবার সল্টলেকের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন অস্ট্রেলিয়ার কনস্যুলেট জেনারেল অ্যান্ড্রু ফোর্ড। সেখানে কয়লা খননের পদ্ধতি ও সৌর বিদ্যুতের সংরক্ষণ নিয়ে আলোচনা হয় বলেই সূত্রের খবর।

 

পরে বৈঠক প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী বলেন, “কয়লা উত্তোলনে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সৌর বিদ্যুতের সংরক্ষণ নিয়ে অস্ট্রেলিয়া যৌথভাবে রাজ্য সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এ বিষয়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি নির্ধারণ করে স্থির করবেন কীভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে পারস্পরিক বোঝাপড়ায় কাজ করা সম্ভব হয় ।” মন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব শ্রী সুনীল কুমার গুপ্তা, বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান জনাব পি বি সালিম, বিদ্যুৎ বন্টন নিগমের চেয়ারম্যান শ্রী শান্তনু বসু প্রমুখ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *