Breaking News

প্রসেনজিৎ মাহাতো:

কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল-এর বিরুদ্ধ সরাসরি তোপ দেগে ছিলেন মেসি। তারপর অনেকেই আশঙ্ক করেছিলেন, বড় শাস্তির মুখে পড়তে হবে এলএম ১০-কে। তা হয়নি। মেসিকে এক ম্যাচ নির্বাসন ও দেড় হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ফলে ২০২২ বিশ্বকাপের যোগ্যতা পর্বে আর্জেন্টিনার প্রথম ম্যাচে খেলতে দেখা যাবে না মেসিকে। 

 

কোপার শেষ চারের লড়াইয়ে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। তারপরেই কনমেবল-এর বিরুদ্ধে তোপ দেগেছিলেন মেসি। বলেছিলেন, আয়োজক হিসেবে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করানোর জন্যই  চেষ্টা করেছে। পরে অবশ্য নিজের বক্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন মেসি। চিলির বিরুদ্ধে তৃতীয় স্থানের ম্যাচে লাল কার্ড দেখানো হয় মেসিকে। লাল কার্ড দেখার পরে আর্জেন্টাইন তারকা বলেছিলেন, সেমিফাইনালে হেরে যাওয়ার পরে কনমেবল-এর সমালোচনা করায় তৃতীয় স্থানাধিকারী ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছিল তাঁকে। কোপা আমেরিকায় তৃতীয় হওয়ার পরে পদকও নেননি মেসি।

কনমেবল-কে সরাসরি ‘দুর্নীতিগ্রস্ত’ সংস্থা বলায় দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নীতি নিয়ামক সংস্থার মারাত্মক সম্মানহানি হয়েছে বলেই মনে করেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। মেসির উপরে কড়া শাস্তি  হতে পারে বলে মনে করা হয়েছিল। তা না হওয়ায় স্বস্তিতে মেসি এবং মেসির দল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *