Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় মতে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৫১৪, রাজ্যের পরিসংখ্যানে ৩৬৯

কেন্দ্রীয় মতে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ৫১৪, রাজ্যের পরিসংখ্যানে ৩৬৯

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০০ পেরিয়ে গেল। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৫১৪। বৃহস্পতিবার সকালে এই সংখ্যা ছিল ৪৫৬। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৮ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলেই নবান্নে প্রেস কনফারেন্স করে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে (Coronavirus) অ্যাকটিভ রোগীর সংখ্যা এই মুহূর্তে বেড়ে দাঁড়াল ৩৩৪ জন।শেষ ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করোনা কেস ধরা পড়েছে ৫৮টি।

কেন্দ্রের আপডেট অনুযায়ী সুস্থ ও মৃতদের বাদ দিয়ে এই মুহূর্তে বাংলায় মোট করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৯৬। সেখানে রাজ্যের মুখ্যসচিব কিন্তু গতকাল এই সংখ্যাটি বলেছেন ৩৩৪। এখনও ৬২ জনের হিসেব মিলছে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *