চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন স্বয়ং তিনি। বৃহস্পতিবার খিদিরপুর ও বেহালা এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানেই এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মানুষকে সচেতন করার জন্য আমি পথে নামবই। আমার করোনা হলেও আমি পরোয়া করি না। বুঝব, মানুষের পাশে থাকতে গিয়ে কিছু একটা হয়েছে।” লকডাউন চলার কারণে সেখানে হাজির সাধারণ মানুষের দুর্ভোগের জন্য ক্ষমা চেয়ে নিয়ে মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “আপনাদের অসুবিধার জন্য আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু করোনাকে হারাতে ঘরেই থাকতে হবে। শান্ত থাকুন। ঘরে থাকুন। সামাজিক দূরত্ব মেনে চলুন।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “করোনা হলে ভয় পাওয়ার কিছু নেই। পুলিশকে জানান। ওঁদের সাহায্য নিয়ে হাসপাতালে যান।” এ প্রসঙ্গেই তিনি বলেন, “মানুষের পাশে থাকবই। করোনা হলে পরোয়া করি না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news