Breaking News
Home / TRENDING / জেনে নিন, এইমাসে মাথা পিছু কত রেশন মিলবে

জেনে নিন, এইমাসে মাথা পিছু কত রেশন মিলবে

চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেস্ক-

কেন্দ্রীয় বাজেট প্রকাশের পরের দিনেই প্রকাশ করলো রাজ্য রেশন উপভোক্তাদের রেশন সামগ্রীর। কার্ড ক্যাটাগরি অনুযায়ী চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রাপ্য রেশন সামগ্রীর পরিমান তুলে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের ফুড ডিপার্টমেন্ট ও সাপ্লাই তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে। তাতে প্রকাশ হয়েছে AAY (আন্তদয় অন্নযোজনা), PHH (আগ্রাধিকারী প্রাপ্ত), SPHH( বিশেষ আগ্রাধিকারী প্রাপ্ত), RKSY-1 ও RKSY-2 রেশনকার্ড গ্রাহকদের মাথা পিছু পরিমান করে পাবেন ও তার জন্য কত মূল্য খরচ করতে হবে গ্রাহকদের।

AAY অর্থাৎ আন্তদয় অন্নযোজনা রেশনকার্ড গ্রাহকদের উদ্দেশ্যে বলা হয়েছে, চাল ২১ কেজি, আটা বা গম ১৩কেজি ৩০০ গ্রাম মাথা পিছু পাবেন, যা বিনামূল্যে প্রদান করবে সরকার, কিন্তু ১কেজি চিনির মূল্যবাবদ হিসেবে ১৩.৫০ টাকা খরচ করতে হবে গ্রাহকদের।

PHH অর্থাৎ আগ্রাধিকারী প্রাপ্ত রেশন কার্ড গ্রাহকগণ, মাথা পিছু ৩কেজি চাল, ১কেজি ১০০ আটা অথবা ২কেজি গম পাবেন উপভোক্তরা, যার জন্য গ্রাহকদের কোনো টাকা খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে মিলবে তা।

SPHH অর্থাৎ বিশেষ আগ্রাধিকারী প্রাপ্ত গ্রাহকগণ, তারা মাথা পিছু ৩কেজি চাল, ১কেজি ১০০ গ্রাম আটা অথবা ২কেজি মাথাপিছু গম মিলবে এইধরণের রেশনকার্ড গ্রাহকদের, যার
জন্য কোনো রকম টাকা খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তা মিলবে।

RKSY-1 রেশনকার্ড গ্রাহকদের জন্য শুধুমাত্র চাল দেওয়া হবে, যার মাথা পিছু ৫ কেজি করে মিলবে কার্ড পিছু, আর তাও মিলবে সম্পূর্ণ বিনামূল্যে।

RKSY-2 রেশনকার্ড গ্রাহকদের জন্য শুধুমাত্র চাল ২কেজি করে মিলবে তাও বিনামূল্যে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *