চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
ফের বাড়লো দুধের দাম। বাচ্চাদের কাছে যা প্রধান সুষম খাদ্যের উৎস, বার বার তার দাম বৃদ্ধিতে সমস্যা আমজনতার। কেন্দ্রীয় বাজেট প্রকাশের দুই দিনের মধ্যে জানিয়ে দিল গুজরাট ‘Amul’ সংস্থা।
গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF), যেটি ‘Amul’ ব্র্যান্ড নামে তার দুগ্ধজাত পণ্য বিক্রি করে থাকেন, তাতে ফের একবার দাম বাড়লো, শুক্রবার গুজরাট ছাড়া সমস্ত বাজারে দুধের দাম প্রতি লিটারে ₹২ বাড়িয়েছে, গত বছর আমুল সর্বশেষ অক্টোবরে দুধের দাম ২ টাকা বাড়িয়েছিল।
আনন্দ-হেডকোয়ার্টার ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা বলেন,”আমরা গুজরাট ছাড়া অন্য বাজারে যেমন দিল্লি, কলকাতা এবং মুম্বাইয়ের জন্য দুধের দাম প্রতি লিটারে ₹ 2 বাড়িয়েছি। এখন পর্যন্ত, গুজরাটে দুধের দাম বাড়েনি,”। দুধের দাম বৃদ্ধি গুজরাটের জন্য প্রযোজ্য নয়, এনিয়ে উঠছে প্রশ্ন, দুধের দাম বাড়ানোর ক্ষেত্রে গুজরাট সেই তালিকায় থাকবেন না কেন।
নতুন দাম শুক্রবার সকাল থেকে কার্যকর হয়েছে, GCMMF তার মুম্বাই অফিস থেকে জারি করে জানানো হয়েছে। দাম বৃদ্ধির সাথে সাথে, আমুল তাজা দুধের এক লিটার পাউচের দাম এখন ₹৫৪, আর এক লিটার আমুল গোল্ড বিক্রি হবে ₹৬৬, তাতে আরও বলা হয়েছে, গরুর দুধের এক লিটার পাউচের দাম এখন ₹ ৫৬ হবে, শুক্রবার থেকে Amul A2 মহিষের দুধের দাম বেড়ে দাঁড়ালো ₹৭০৷
আমুল অফিসিয়ালভাবে জানিয়েছেন “এই দাম বৃদ্ধি করার প্রধান কারণ সামগ্রিক খরচ বেড়েছে ও আগের থেকে দুধের উৎপাদন কমেছে। শুধুমাত্র গবাদি পশুদের খাওয়ানোর খরচ গত বছরের তুলনায় প্রায় 20 শতাংশ বেড়েছে, আর তাই দাম বাড়ানো হয়েছে”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news