চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
শেষ পর্যন্ত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) দেখানো পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেভাবে সপ্তাহন্তে রাজ্যে লকডাউন করে কোন ভাইরাসের সংক্রমণ বাগে আনতে চেয়ে ছিলেন যোগী, ঠিক সেভাবেই রাজ্যের লকডাউন ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। আনলক (Unlock) পর্বের শুরুতেই উত্তরপ্রদেশের করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী দেখে ওরা সিদ্ধান্ত ঘোষণা করেন যোগী আদিত্যনাথ। ঘোষণা করে দেন, প্রত্যেক শনি ও রবিবার হবে পূর্ণাঙ্গ এবং কড়া লকডাউন। আদিত্যনাথের সেই দাওয়াই কাজে এসেছে উত্তরপ্রদেশের। তাই এবার তার দেখানো পথে হেঁটে সপ্তাহন্তে লকডাউনের ঘোষণা করলেন মমতা। এখনও উত্তরপ্রদেশে সপ্তাহন্তে কড়া লকডাউন পালন করছে যোগী আদিত্যনাথের সরকার।
মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, সপ্তাহে দু’দিন করে লকডাউন চলবে ৩১ আগস্ট পর্যন্ত। তিনি আরও জানিয়েছেন, মূলত শনি ও রবিবারই রাজ্যে পূর্ণ লকডাউন হবে। আগস্ট মাসের যে যে তারিখে পূর্ণ লকডাউন হবে বাংলায় তার তারিখ ঘোষণা করেন তিনি। সেগুলি হল, ২ ও ৫ আগস্ট, ৮ ও ৯ আগস্ট, ১৬ ও ১৭ আগস্ট, ২২ ও ২৩ আগস্ট এবং ২৯ ও ৩০ আগস্ট। তিনি বলেন, “প্রতি সপ্তাহে শনি-রবিবার করে সম্পূর্ণ লকডাউন করার চেষ্টা চলছে। চলতি সপ্তাহে বুধবার লকডাউন থাকছে। আর ১৫ আগস্ট শনিবার পড়ায়, তার পরের দিন রবিবার লকডাউন থাকছে। এ ছাড়া শনি এবং রবিবারই লকডাউন থাকবে। ৩১ অগস্ট পর্যন্ত এই নিয়মই চলবে।”
মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আগামী বুধবার এবং রবিবার সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন যেমন ছিল তেমনই থাকবে। শনিবার ইদ, সোমবার রাখি। তাই রবিবার লকডাউন হবে। ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ অগস্ট সম্পূর্ণ লকডাউন থাকবে। এই সময় যে ভাবে নিয়ম মানা হচ্ছিল, তেমনই মানতে হবে।” প্রসঙ্গত, শনিবার ইদ উপলক্ষে লকডাউন জারি থেকে বিরত থাকলেও সমস্ত নিয়ম মেনেই সকলকে আনন্দ করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। প্রতিদিনই প্রায় ২০০০ বেশি রাজ্যের বাসিন্দা আক্রন্ত হয়েছেন। বেড়েছে মৃতের সংখ্যাও। সেই কারণেই ফের এই লকডাউনের সিদ্ধান্ত রাজ্যের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news