Breaking News
Home / TRENDING / হিন্দু ধর্ম সম্পর্কে নিজের বিতর্কিত মন্তব্যর জন্য ক্ষমা চাইলেন ইজরায়েলের প্রধানমন্ত্রীর পুত্র

হিন্দু ধর্ম সম্পর্কে নিজের বিতর্কিত মন্তব্যর জন্য ক্ষমা চাইলেন ইজরায়েলের প্রধানমন্ত্রীর পুত্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

টুইটারে নিজের মন্তব্যের জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বড় ছেলে আইর। টুইটারে আইরের মন্তব্য ঘিরে হিন্দু ধর্মালম্বীদের মধ্যে জোরালো বিতর্কের তৈরি হয়। কিন্তু আজ তিনি ক্ষমা চেয়ে বিতর্কের অবসান ঘটালেন। 

২৯ বছর বয়সী আইর সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। প্রধানমন্ত্রী বাবার কোনও কিছু পদক্ষেপের বিষয়ে বিরোধীদের উত্তর দিতে ছাড়েন না তিনি। নেতানিয়াহুর নামে এরকমই একটি দুর্নীতি মামলায় বিরোধী প্রসিকিউটরকে ব্যঙ্গ করে টুইটারে একটি ছবি পোস্ট করেন আইর। তিনি দেবী দুর্গার মুখের উপর প্রসিকিউটরের মুখের একটি ছবি এডিট করে বসান। এ ছাড়া দেখা যাচ্ছে দেবী দুর্গা হাতের মাঝের আঙুলগুলি তুলে নিশানা করছেন।  দেবীর বাহন বাঘের উপরও ছবি বসিয়ে মিম তৈরি করেছেন তিনি। এবং নীচে ইজরায়েলের ভাষায় লিখেছেন, নিজের জায়গায় নিজের ঘৃণ্য লোকেদের চেনো। তাঁর এই পোস্টটিকে ঘিরেই বিতর্কে শুরু হয়।

পরে পোস্টটি তিনি মুছে ফেলেন এবং ভারতের হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশে ক্ষমা চান। তিনি বলেন, “ইজরায়েলের রাজনৈতিক ব্যক্তিত্বের সমালোচনা করে আমি একটি ব্যঙ্গাত্মক ছবির মিম পোস্ট করি। আমি বুঝতে পারিনি যে মিমটি হিন্দু ধর্মের বিশ্বাসের সঙ্গে যুক্ত। ভারতীয় বন্ধুদের মন্তব্য থেকে বুঝতে পেরে আমি এই টুইটটি মুছে ফেলেছে এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।” এর আগে বিতর্কিত মন্তব্য করার ইয়াহু পুত্র সেদেশের এক সাংবাদিকের কাছে ক্ষমা চান।

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *