নিজস্ব সংবাদদাতা
শনিবারও সক্রিয় হল না মৌসুমি বায়ু। ফলে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি থেকে সাময়িক স্বস্তি ছাড়া তেমন কোনও খুশির খবর দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। ১১ জুন দক্ষিণবঙ্গে খাতায় কলমে বর্ষা প্রবেশ করেছিল। এরপরেই মৌসুমি বায়ু থমকে যায়। এরপর থেকে উত্তরের পাহাড়ি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও টানা গরমের দাপট চলেছে দক্ষিনবঙ্গে। শনিবার ২৩ জুন থেকে রাজ্যে নতুন করে মৌসুমি বায়ু প্রবেশ করার কথা ছিল। এদিন সকালবেলা আকাশ মেঘলা থাকলেও মিলবে শুধুই রোদ-মেঘের খেলা, কোথাও কোথাও হালকা বৃষ্টি, জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তবে বিহার এবং ঝাড়খণ্ডের কাছে একটি ঘুর্ণাবর্ত রয়েছে । যার জেরে বৃষ্টি হতে পারে কলকাতায়। কিন্তু এই বৃষ্টি বর্ষার নয়। বর্ষা নতুন করে সক্রিয়ে হতে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানানো হেয়েছে হাওয়া অফিসের তরফে।
অতএব আপাতত স্বস্তির খবর বলতে তাপপ্রবাহ থেকে মুক্তি। অন্য দিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় মেঘের ধাক্কায় মিলবে বৃষ্টি। অর্থাৎ সে বৃষ্টিও বর্ষার মেঘ থেকে নয়। শনিবার কলকাতা ও আশপাশের জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫, সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news