প্রসেনজিৎ মাহাতো :
‘ঈশ্বরে বিশ্বাস নেই। তোমার কফিন বইবার শক্তি ঈশ্বর তোমার ভক্তদের দিক’— মেসির উদ্দেশে এক ভক্তের করুণ আবেদন। নাকি কটাক্ষ?
অবিশ্বাস্য। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার অন্তর্জলি যাত্রা মেনে নেওয়া যায় না। লজ্জা। মাথা হেঁট আর্জেন্টিনা কোচ, ফুটবলার থেকে আপামোর আর্জেন্টিনা সমর্থকদের। ক্রোয়াশিয়ার বিরুদ্ধে ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। তঁার সামনে তঁার টিমের লজ্জার হার, মেনে নিতে পারছিলেন না। শরীরী অভিব্যক্তিতে বারবার প্রকাশ হয়ে পড়ছিল মারাদোনার।
কিন্তু, আর্জেন্টাইন সমর্থকরা ক্রোয়াশিয়া ম্যাচের পর এটা ভালভাবে উপলব্ধি করছেন, মারাদোনা মারাদোনাই। মারাদোনার জায়গায় মেসির উপর ভরসা করে ঠকতে হচ্ছে সমর্থকদের। একবার নয়, বারবার।
তিন–তিন গোলে লজ্জার হার। কোথায় মুখ লুকোবেন আর্জেন্টাই সমর্থকরা। লিওনেও মেসিকে ম্যাচের মাঝপথে তুলে নিতে বাধ্য হলেন আর্জেন্টিনার কোচ। যে দলে এরকম গোলকিপার থাকে, সেই দলের কাছে হার ছাড়া আর কী–ই বা প্রত্যাশা করা যায়।
ম্যাচ জেতালেন এলএমটেন। না, লিওনেল মেসি নয়। লুকা মদ্রিজ। সেনশনাল গোল। ইনাসাইড, আউটসাইড মেরে গোল লক্ষ্য করে যে শটটি নিলেন সত্যিই দেখার মত। ম্যাচের শেষদিকে দেখা গেল আর্জেন্টিনা কোচকে কঁাদতে। কেঁদে কী হবে। যা হওয়ার ততক্ষণে হয়ে গেছে।
আর্জেন্টিনার পরের রাউন্ডে যাওয়া এখন সুতোর উপর ঝুলছে। নাইজেরিয়া, আইসল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। ছি:, আর্জেন্টিনার মত দলকে পরের রাউন্ডে যেতে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে? এই ম্যাচের পর মেসির দর্প চূর্ণ হল। সমর্থকরা বুঝলেন মারাদোনা মারাদোনাই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news