চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
লকডাউনে দেশ বন্ধ, তাই বলে কি হৃদয়েও তালা পড়বে ? না চাইতেও তাই তো হচ্ছে অনেক জায়গায়। অনেক দিন আগে থেকে বিয়ে ঠিক হয়েছিল যাঁদের, তাঁরা অবস্থা দেখে বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন। যাঁরা এসব উপেক্ষা করেও বিয়ে করছেন তাঁদের থাকছে সংক্রমণের ভয়। তাহলে উপায় ? বিয়েতে ইচ্ছুক বহু হবু দম্পত্তির সমস্যা সমাধানে এগিয়ে এল বহু ব্যবহৃত এক ম্যাট্রিমোনিয়াল সাইট। ‘ওয়ার্ক ফ্রম হোম’এর মত তাঁরা চালু করেছেন ‘ওয়েডিং ফ্রম হোম’। সোস্যাল মিডিয়ায় পোস্টও করেছে এই সংস্থা যে এই লকডাউনের মধ্যে কেউ যদি বিয়ে করতে চান তাহলে ইন্টারনেটের মাধ্যমেই বিয়ে দেবেন তারা।
এতে সামাজিক দূরত্বও মানা হবে আবার সংক্রমণের ভয়ও থাকবে না। কী ভাবছেন সে কী করে হবে ? দিব্যি হবে। পুরোহিত, মৌলবী অথবা পাদ্রী উপস্থিত থাকবেন ভিডিও কনফারেন্স-এ। তিনিই বিয়ে দিয়ে দেবেন পাত্র পাত্রীর। পাত্রী থাকতে পারেন এক জায়গায়। পাত্র অন্য জায়গায় থাকলেও ক্ষতি নেই। দুই পক্ষের হাতে হাত রাখা যেতে পারে ভার্চুয়ালি। এরই মধ্যে এমন বিয়ে হয়েও গিয়েছে দুটি। অভিনাশ এবং কীর্তি বিয়ে করেছেন ১৪ই এপ্রিল। সুসেন এবং কীর্তি নামে আর দুই প্রনয়ী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিডিও কনফারেন্স এর মাধ্যমেই। কত কিছু পালটে দিতে পারে লকডাউন। তাই না ?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news