চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পুলিশের উদ্দেশ্যে চিঠি লিখলেন তবলিঘ-ই-জামাত (Tabligi-E-Jamat) প্রধান মৌলানা সাদ কানধালভি। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সেই মামলার প্রেক্ষিতে এবার দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে চিঠি লিখলেন তিনি। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে চিঠি লিখে মৌলানা লিখেছেন, “আপনারা যে নোটিস পাঠিয়েছিলেন আমি ইতিমধ্যেই তার জবাব দিয়েছি। এরপর তদন্তে আমার যা সাহায্য দরকার আমি তাই করতেই প্রস্তুত আছি।”
নিজামউদ্দিনের (Nizamuddin) ঘটনা যখন তোলপাড় ফেলে দিয়েছিল, একের পর এক সংক্রামিতের জামাত যোগ উঠে আসছিল। সেই সময়ে হঠাৎ করেই বেপাত্তা হয়ে যান মৌলানা সাদ। কয়েকদিন পর অবশ্য একটি ভিডিও বার্তা প্রকাশ করে মৌলানা সাদ (Maulana Shad) জানান, তিনি নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন। গত ৮ এপ্রিল কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে জামাত প্রধানের। তারপর তাঁর বিরুদ্ধে একের পড় এক মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে পুলিশ যে ধারা দিয়েছে তার মধ্যে অন্যতম ৩৫৪-র মতো খুনের ধারাও। সেই সব মামলার পরিপ্রেক্ষিতেই সহযোগিতা করবেন বলে চিঠি দিয়েছেন এই মৌলানা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news