Breaking News
Home / TRENDING / পয়লা বৈশাখ তো গেছেই এবার রবীন্দ্রজয়ন্তীও, ১৯ মে পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে লকডাউন

পয়লা বৈশাখ তো গেছেই এবার রবীন্দ্রজয়ন্তীও, ১৯ মে পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে লকডাউন

নীল রায় :

লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পয়লা বৈশাখের দিন তিনি একথা ঘোষণা করে দিয়েছেন। কিন্তু একটি সূত্র জানাচ্ছে, ৩ মে-র পরেও বাড়তে পারে লকডাউনের মেয়াদ। শুক্রবার নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, মে মাসের প্রথম সপ্তাহ বিশেষ সাবধানতা অবলম্বন করা জরুরী। তাই রাজ্যের প্রশাসনিক মহল ধরেই নিচ্ছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ-আলোচনার পর মুখ্যমন্ত্রী করোনা সংকট দমনে আরও কড়া হতে চলেছেন। তাই হয়তো রাজ্যবাসীর প্রতি এ হেন সতর্কবার্তা দিয়েছেন তিনি।

স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, ৩ মে তো বটেই, তারপর অন্তত দুই সপ্তাহের জন্য দীর্ঘায়িত হতে পারে ভারত জুড়ে লকডাউন। ইতিমধ্যে কলকাতা ও হাওড়াকে করোনা ভাইরাসের রেড জোনের মধ্যেই রেখেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারও এই দুই প্রতিবেশী শহরকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। উত্তর ২৪ পরগনা জেলা নিয়েও মুখ্যমন্ত্রীর মন্তব্যে উৎকণ্ঠা ধরা পড়েছে। তাছাড়া, মহারাষ্ট্র, দিল্লি, কেরল সহ অন্য রাজ্যগুলিতে সংক্রমণ সেভাবে রোধ করা যায়নি বলেই মনে করছে কেন্দ্র। এমতাবস্থায় লকডাউন বাড়ানো ছাড়া আর অন্য কোনও পথ নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। দ্বিতীয় দফায় লকডাউন বাড়ার আগেই অবশ্য নবান্নের (Nabanna) এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১৯ মে পর্যন্ত সবাইকে সাবধানে থাকতে হবে। তাই প্রশাসনিক মহল ধরেই নিচ্ছে লকডাউন দীর্ঘায়িত হবে ১৯ মে পর্যন্ত।

কেন্দ্রীয় সরকার অবশ্য একই সঙ্গে অর্থনীতির দিকটিও নজরে রাখছে। ২০ এপ্রিলের পর থেকে অবস্থা বিচার করে কোনও কোনও জায়গায় কিছু কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কৃষি ক্ষেত্র, রিয়েল এস্টেটের বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেবার কথা ইতিমধ্যেই জানিয়েছে দিল্লি। সামাজিক দূরত্ব কঠোর ভাবে বজায় রেখে এবং মাস্ক ও গ্লাভস পরার মত সাবধানতা বজায় রেখে বিশেষ ক্ষেত্রে কাজ শুরু হলেও সাধারণ ভাবে লক ডাউন উঠতে এখনও দেরি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেদিক দিয়ে দেখলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটি বলেছেন, সেই ১৯ মে পর্যন্ত রাজ্যে তো বটেই, সারা দেশেও বজায় থাকতে পারে লকডাউন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *