ওয়েব ডেস্ক:
গরম গেছে, কিন্তু শীত কবে পড়বে? মানে ঠাকুমা দিদিমা দুপুরের রোদে পিঠ দিয়ে বড়ি দিতে পারে এমন শীত! এমন শীত যাতে খেঁজুর গাছের বুকে জমে ওঠে মধুরস! ছোটবেলারা যে শীতে চুটিয়ে খেলতে পারে ক্রিকেট! তার দেখা কবে পাব? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
এমনিতে পারদ নিম্নমুখি। বৃহস্পতিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের কোনও কোনও জেলায় পারদ ছুঁয়েছে ১৫ ডিগ্রিতেও। আর রাজ্যের প্রায় সবখানেই সকালে ও রাতে শীতের আমেজ অনুভূত হচ্ছে বেশ। কিন্তু বেলা বাড়লেই রোদ চড়া! তাপমাত্রাও বাড়ছে।
এমত অবস্থায় আলিপুর আবহাওয়া দফতর বলছে, আরও কিছুদিন এমন আবহাওয়াই থাকবে। শীতের আমেজ এলেও এখনও পাকাপাকিভাবে শীত আসেনি। তবে তিনি আসছেন শীঘ্রই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news