ওয়েব ডেক্স:
সকাল থেকেই শহরের আকাশে মেঘের খেলা। কখনও বৃষ্টি, কখনও রোদ। এবার হাওয়া অফিস জানাল, আজ রাতে হবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি। যা রাতে কমতে পারে। কদিন আগেই অবশ্য হাওয়া অফিস জানিয়ে দিয়েছিল শুক্র-শনি থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। বাদ যাবে না শহর কলকাতাও। যদিও বিপুল ঘাটতির তুলনায় কতটুকু বৃষ্টি হবে তা নিয়ে অশঙ্কায় হাওয়া অফিস।
প্রসঙ্গত, জুলাইয়ের প্রথম দিকে রাজ্যে বর্ষা এলেও বৃষ্টি তেমন হয়নি। বরং ভরা আষাঢ়-শ্রাবনে চড়া রোদে পুড়েছে বাংলার দক্ষিণাংশ। অন্যদিকে উত্তরে অতি বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। তবে দেরিতে হলেও সুখবর, আগামী ২৩ অগাস্ট থেকে পুরোদমে বর্ষা উপভোগ করতে শুরু পারেন দক্ষিণবঙ্গবাসী।
এদিকে শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টি ধেয়ে আসে দুপুরের দিকে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের কারণে আগামীকাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই মনে করছে আবহ বিজ্ঞানীরা। রবিবার থেকে যার পরিমাণ আরো একধাপ বাড়তে পারে, এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। আগামী ৭ অগাস্ট পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখা স্থায়ী হতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news