ওয়েব ডেস্ক:
অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার ছক বানচাল করলেও আপাতত পূণ্যার্থীদের যাত্রা স্থগিত করল সেনা। সেনা ও স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে এদিন পূণ্যার্থীদের ফিরে আসতে অনুরোধ করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখেই আপাতত ৪ আগস্ট পর্যন্ত স্থগিত করা হচ্ছে অমরনাথ যাত্রা। উল্লেখ্য, সাধারণ অবস্থায় আগামী ১৫ আগস্ট অবধি অমরনাথা যাত্রা হওয়ার ছিল। উদ্ভুত পরিস্থিতিতে কবে ফের যাত্রা শুরু করা যাবে এখনই তা বলতে পারছে না জম্মু-কাশ্মীর প্রশাসন। বিপদ এড়াতে আপাতত দ্রুত ভক্তদের ফিরে আসতে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, অমরনাথ যাত্রায় সন্ত্রাসের ছক কষেছিল জঙ্গিরা। এদিকে হামলার পেছনে যে পাক মদত রয়েছে ইতিমধ্যে তার প্রমাণ পাওয়া গিয়েছে। শুক্রবার লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলোঁ সাংবাদিক বৈঠকে জানান, অমরনাথ যাত্রায় ভক্তদের টার্গেট করে বড়সড় হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। গত কয়েকদিন ধরে নিরন্তর তল্লাশি অভিযানের পর অমরনাথ যাত্রার রুটের বিভিন্ন জায়গায় থেকে পাওয়া গিয়েছে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক। সোপিয়ানে যে ল্যান্ডমাইন উদ্ধার হয়েছে তাতে রয়েছে পাক অর্ডিন্যান্স ফ্যাক্টরির চিহ্ন। এর থেকে স্পষ্ট হয়েছে পাক যোগসূত্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news