Breaking News
Home / TRENDING / ভাইপোর কেন্দ্র ! ২৪ ঘন্টায় রাস্তা তৈরি করে ডায়মন্ডহারবারে শুরু যান চলাচল

ভাইপোর কেন্দ্র ! ২৪ ঘন্টায় রাস্তা তৈরি করে ডায়মন্ডহারবারে শুরু যান চলাচল

নীল রায়।

ভাইপোর কেন্দ্র ডায়মন্ডহারবার লোকসভায় হুগলি নদীর জোয়ারের জলে তলিয়ে যাওয়া ১১৭ নম্বর জাতীয় সড়ক তৈরি হয়ে গেল মাএ ২৪ ঘন্টায়। এমন তৎপরতার সঙ্গে কাজ গত ৮ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার মনে করতে পারছেন না কোনও প্রশাসনিক কর্তা-ব্যক্তিরা। বৃহস্পতিবার রাস্তা তলিয়ে যাওয়ার পর কলকাতার সঙ্গে ডায়মন্ডহারবার, কুলপী, কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমার সড়ক সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এমন ঘটনা প্রথমবার ঘটায় প্রশাসনও খানিকটা হকচকিয়ে যায়। শুরু হয়ে যায় রাজনৈতিক তরজাও।

 

তলিয়ে যাওয়া রাস্তার ছবি দিয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী টুইট করে লেখেন, “নদীর পাড়ে ঝুলন্ত উদ্যান বানাতে গিয়েই কি এই বিপত্তি হল? নাকি এ ধরনের নির্মাণের জন্য যে কারিগরি পারদর্শিতা থাকার প্রয়োজন তা না থাকার কারণেই এ রকম হল?” সঙ্গে কাটমানি নিয়ে খোঁচাও ছিল তাঁর টুইটটে। নিজের আক্রমণাত্মক টুইটটি তিনি ট্যাগ করে দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমন আক্রমণের জবাব দিতে পাল্টা টুইট করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি লেখেন, “আমি কথা দিচ্ছি ২৪ ঘন্টার মধ্যে মেরামত করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেব। তার পর আপনি বরং একবার সময় করে এসে ঘুরে যাবেন। তার পর ছবি তুলে পোস্ট করে আপনার অনুগামীদের দেখাবেন।”

 

কথা মতোই কাজ! ২৪ ঘন্টার মধ্যে শুধু রাস্তা তৈরি নয়। যান চলাচলও শুরু হয়। শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন বলেন, “এদিন বিকেল থেকে হাল্কা গাড়ি চলাচল করবে। আগামী ১৫ দিনের মধ্যে গোটা কাজটা শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে।” এদিন সেচ ও পূর্ত দফতরের চিফ ইঞ্চিনিয়ার ও প্রিন্সিপাল সেক্রেটারি এ ব্যাপারে বৈঠক করেছেন। স্থায়ী সমাধানের ব্যাপারে আলোচনা হয়েছে। ঠিক হয়েছে পনেরো দিন অন্তর গোটা এলাকা পরিদর্শন করে দেখা হবে।

 

ডায়মন্ড হারবার রোডে যান চলাচল শুরু হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেবলমাত্র মুখ্যমন্ত্রীর ভাইপোর লোকসভা কেন্দ্র বলেই কী রাজ্য সরকার এমন তৎপরতা দেখাল ? কারণ, পোস্তায় ভেঙে পড়া নির্মায়মান সেতু ভেঙে পড়েছে আজ তিন বছরের বেশি সময় হল। কিন্তু রাজ্য সরকার নতুন সেতু নির্মাণ তো দূরঅস্ত, ভাঙা ব্রিজ এখনও সরায়নি পর্যন্ত সরকার পক্ষ। তাহলে কী রাজ্য সরকারের পরিষেবা তথা যাবতীয় তৎপরতা কেবলমাত্র ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য? ভাইপো বিনা কী রাজ্য সরকারের প্রশাসনের একটি পাতা পর্যন্ত নড়বে না? উঠছে এমন প্রশ্নও!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *