Breaking News
Home / TRENDING / সুখবর! ৬ জুন কেরলে বর্ষা, বাংলাও দূরে নয়

সুখবর! ৬ জুন কেরলে বর্ষা, বাংলাও দূরে নয়

ওয়েব ডেস্ক:

অবশেষে সুখবর। প্রতিবারের মতো বর্ষা আসছে। প্রখর গরমে গোটা রাজ্য যখন নাজেহাল, ঠিক সেই সময় মৌসুমী বায়ু নিয়ে আশার খবর শোনাল আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, নির্ধারিত সময়ের থেকে পাঁচ দিন পর, আগামী ৬ জুন মৌসুমি বায়ু ঢুকছে কেরলে। মৌসুমী বায়ুর উপর নির্ভর করে সমগ্র ভারতের কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা।
প্রসঙ্গত, মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে ১ জুন। এবং সেপ্টেম্বরে রাজস্থান হয়ে বিদায় নেয়। জানা গিয়েছে, এ-বছর দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ অন্যবারের তুলনায় কম হবে। মঙ্গলবার একটি বেসরকারি আবহাওয়া সংস্থা থেকে জানায় ৪ জুন নাগাদ মৌসুমী বায়ু ভারতের দক্ষিংশে প্রবেশ করবে।
এদিকে দেশের কেন্দ্রীয় হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তৈরি হওয়ার জন্য যেসব পরিস্থিতির দরকার তা ইতিমধ্যে আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং পার্শবর্তী বঙ্গোপসাগরে তৈরি হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *