Breaking News
Home / TRENDING / বিজেপি নেত্রী প্রিয়াঙ্কাকে কেন দেরিতে মুক্তি? রাজ্যকে প্রশ্ন শীর্ষ আদালতের

বিজেপি নেত্রী প্রিয়াঙ্কাকে কেন দেরিতে মুক্তি? রাজ্যকে প্রশ্ন শীর্ষ আদালতের

ওয়েব ডেস্ক:

সুপ্রিম কোর্টের আদেশ জারি হওয়ার একদিন পর বুধবার বন্দিদশা কাটল বিজেপির যুব নেত্রী প্রিয়াঙ্কা শর্মার। গতকাল প্রিয়াঙ্কাকে শীর্ষ আদালত জানায়, ক্ষমা চাইলেই জামিন মিলবে। বিজেপি নেত্রীর আইনজীবী এনকে কল আজ জানান, আদালতের নির্দেশ মতো রাজ্য পুলিশের কাচে ক্ষমা চেয়ে চিঠি লেখেন প্রিয়াঙ্কা। এও জানান, যে ভবিষ্যতে এই ধরনের বিকৃত পোস্ট করবেন না। এতদসত্ত্বেও তাঁকে ১৮ ঘন্টা দেরিতে মুক্ত করা হল!

প্রসঙ্গত, গত ১০ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃতির অভিযোগ বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তাঁর জেল হেফাজত হয়। এরপর জামিনের জন্য শীর্ষ আদালতে আবেদন করেন প্রিয়াঙ্কার আইনজীবী। তখনই তাঁকে কেন জেলবন্দি করা হয়েছে, এই মর্মে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। পাশাপাশি প্রিয়াঙ্কা শর্মাকে ক্ষমা চাইতে বলে শীর্ষ আদালত।

এদিকে প্রিয়াঙ্কা শর্মা ক্ষমা চাওয়ার পর তাঁকে কেন দেরি করে ছাড়া হল, আজ সেই প্রশ্নও তুলল সুপ্রিম কোর্ট।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *