ওয়েব ডেস্ক:
বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বিজেপি-ই, পাল্টা দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। এদিন পার্থ চট্টোপাধ্যায় একটি ভিডিও ফুটেজ দেখিয়ে অভিযোগ করেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার মতো ঘৃণ্য কাজ করে তা এখন তৃণমূলের দিকে ঘোরানোর চেষ্টা করছে বিজেপি।
প্রসঙ্গত, এদিন সকালে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, “মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যাসাগর কলেজে তাণ্ডব চালিয়েছে টিএমসিপি-ই। আমরা গেটের বাইরে ছিলাম। গেট-ও বন্ধ ছিল। তৃণমূলের গুন্ডারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। সমবেদনা আদায়ে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে মিথ্যা নাটক করছে এখন।” সে সময় অমিত শাহ বেশি কিছু ছবি দেখিয়ে বলেন, ‘যে ঘরে মূর্তি ছিল সেখানকার তালা খোলা ছিল। বিজেপি কর্মীদের কাচে বিদ্যাসাগর কলেজের একটি ঘরের চাবি কোথা থেকে আসবে! দরজা ভেঙেও তো কেউ ঢোকেনি! তাহলে কারা ভাঙল!’ সাংবাদিক সম্মেলনে অমিত শাহ আরও দাবি করেন, ‘আমাদের কার্যকর্তাদের মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়। নম্বরের ফুটেজ রয়েছে খবর নিয়ে দেখুন।’
বিজেপি সভাপতির আনা অভিযোগ নিজের সাংবাদিক বৈঠকে খারিজ করে দেন শিক্ষামন্ত্রী। কটাক্ষ করে ‘গল্পের বই লেখার’ পরামর্শ দেন অমিত শাহকে। কলেজে ঢুকে তাণ্ডব, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় এদিন বিজেপিকে নিশানা করে তীব্র সমালোচনা করেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন, “বর্বরোচিত আক্রমণ। বিদ্যাসাগর কলেজের ঘটনা আমাদের মাথাকে হেঁট করে দিয়েছে। নিন্দার কোনও ভাষা নেই। ক্ষমতার লোভে অন্ধ হয়ে গুন্ডাগিরি করছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news