Breaking News
Home / TRENDING / পুজোয় বর্ষাই ‘অসুর’, ষষ্টি থেকে অষ্টমী বিক্ষিপ্ত, নবমী দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস

পুজোয় বর্ষাই ‘অসুর’, ষষ্টি থেকে অষ্টমী বিক্ষিপ্ত, নবমী দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস

ওয়েব ডেস্ক:

পুজোর দিনগুলোতেও বর্ষাই ‘অসুর’ হতে চলেছে, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের আজকের পূর্বাভাস রীতিমতো আতঙ্কের। জানানো হল, পুজোর চারদিনেই বৃষ্টির আশঙ্কা থাকছে। ষষ্টি থেকে অষ্টমী অবধি অল্প হলেও নবমী ও দশমীতে রীতিমতো ভারী বৃষ্টির সম্ভাবনা। অতএব এবার পুজোয় জামা জুতোর তুলনায় নতুন ছাতা কিনে ফেলাই হবে বুদ্ধিমানের কাজ!

আবহ বিজ্ঞানীরা যা বলছেন তাতে করে নির্বিঘ্ন ঠাকুর দেখা, ঘোরা ইত্যাদি হবে না। সঙ্গে রাখতেই হবে ছাতা। এতখানি মন ভেঙে দেওয়া খবরের পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে, সারাদিন ধরে বৃষ্টি নাও হতে পারে। তবে ষষ্ঠী থেকে অষ্টমী অবধি মাঝেমধ্যেই নামবে বর্ষা। নমবী দশমীতে হবে তুমুল বৃষ্টি। প্রসঙ্গত, শুধু কলকাতা নয়, সমগ্র দক্ষিণবঙ্গেই থাকবে এমন আবহাওয়া। অর্থাত্‍ দুই ২৪ পরগণা, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুরে জারি থাকবে বৃষ্টি।

এদিকে গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে রাজ্যজুড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড়, ঝাড়খন্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তার প্রভাবেই কলকাতা-সহ আশপাশের অঞ্চলে দফায় দফায় বৃষ্টি হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *