Breaking News
Home / TRENDING / অমিতের মঞ্চে সব্যসাচীর মুকুল-বন্দনা, তুললেন লুচি-আলুরদম প্রসঙ্গ

অমিতের মঞ্চে সব্যসাচীর মুকুল-বন্দনা, তুললেন লুচি-আলুরদম প্রসঙ্গ

জয় ঘোষ:

সব্যসাচীর মুকুল-বন্দনা! মঙ্গলবার নেতাজি ইন্ডোরে অমিত শাহ’র উপস্থিতিতে মুকুল রায়ের সঙ্গে তাঁর কতটা ঘনিষ্ট সম্পর্ক ফের একবার তা বুঝিয়ে দিলেন সব্যসাচী দত্ত।

এদিন নিজের সংক্ষিপ্ত বক্তৃতায় একসময় মুখরোচক সংবাদ মুকুল ও তাঁর ‘লুচি-আলুরদম’ প্রসঙ্গ তোলেন বিধাননগরের প্রাক্তন মেয়র। বলেন, “মুকুলদা আমার বাড়িতে লুচি আলুরদম খেয়েছিলেন বলে অনেকে অনেক কথা বলেছিলেন। কিন্তু এই আথিতেয়তা চলবেই। যারা এই আথিতেয়তাকে ভয় পান, তাঁরা মনে হয় দূর গ্রহ থেকে এসেছেন। এটাই আমাদের পরম্পরা।”

এদিন মঙ্গে মুকুল রায় উপস্থিত থাকলেও সব্যসাচীকে উত্তরীয় পরিয়ে গেরুয়া শিবিরে স্বাগত জানান কৈলাশ বিজয়বর্গীয়। সব্যসাচীর হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। এরপর অমিত শাহর সঙ্গে করমর্দন করে তাঁকে উত্তরীয় পরিয়ে দেন সব্যসাচীও।

উল্লেখ্য, বরাবরই মুকুল-ঘনিষ্ঠ বলে পরিচিত সব্যসাচী দত্ত। মুকুল রায়ে সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিন্ন হলেও সব্যসাচী-মুকুল সম্পর্ক অটুট ছিল। কখনও নিজের বাড়িতে, কখনও নিজের ক্লাবে মুকুলকে আমন্ত্রণ জানিয়েছেন সব্যসাচী দত্ত।

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ জুলাই বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দেন সব্যসাচী দত্ত। এরপরই তাঁর দলবদলের জল্পনা বাড়ে। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তথা বিধানগরের প্রাক্তন মেয়র মুকুল-ঘনিষ্ট সব্যসাচী দত্ত|

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *