ওয়েব ডেস্ক:
কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। আগামী ৪৮ ঘন্টায় এমনই ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছিল, শুক্রবার বজ্রপাত সহ ঝড়-বৃষ্টি হবে শহর কলকাতা সহ নিকটবর্তী জেলাগুলোয়। সেই মতোই এদিন আকাশ কালো করা মেঘে শুরু হয় তুমুল বৃষ্টি। ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হলেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

প্রসঙ্গত, চলতি মরসুমে বর্ষার সময় বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। ঘাটতি ছিল চরমে। আগস্টের প্রথম সপ্তাহ থেকে কিছুটা হলেও বৃষ্টিপাত শুরু হয়। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দু’দিন এমনই ভারী বৃষ্টিপাত স্থায়ী হবে দক্ষিণবঙ্গে। ফলে প্রায় ক্ষরা পরিস্থিতি থেকে কিছুটা হলেও ঘাটতি মেটাবে বর্ষা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news