ওয়েব ডেস্ক:
চলতি সপ্তাহের শেষের দিকে অনেকটাই স্বাভাবিক হবে কাশ্মীর উপত্যকা। জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যসচীব বিভিআর সুব্রহ্মণ্যম। এদিন শ্রীনগরে সুব্রহ্মণ্যম দাবি করেন, ৩৭০ ধারা রদের পরবর্তী সময়ে একজনেরও প্রাণহানি হয়নি। তিনি আরও বলেন, সরকারের কাছে খবর আছে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন উপত্যকায় অশান্তি বাধানোর জন্য বনধ ডাকতে পারে। জম্মু ও কাশ্মীরের মুখ্যসচীব আরও জানান, সে কথা মাথায় রেখেই এখনও বিভিন্ন জায়গায় বিধিনিষেধ লাগু রয়েছে। তবে ২২টি জেলার মধ্যে ১২টি জেলায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে বলেও উল্লেখ করেন সুব্রহ্মণ্যম। ৫ জেলায় আংশিক বিধিনিষেধ রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিধিনিষেধ রাখার কারণেই যে প্রাণহানির ঘটনা ঘটেনি তাও মনে করিয়ে দেন ভূস্বর্গের দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচীব।
বিভিআর সুব্রহ্মণ্যম এদিন বলেন, সপ্তাহের প্রথম দিকেই কাশ্মীরে যানবাহন চলাচলা স্বাভাবিক হবে। সোমাবার খুলবে স্কুলগুলি। আজ শুক্রবারই উপত্যকার সরকারি দফতরগুলি খুলে গিয়েছে। শুক্রবার রাত থেকেই টেলিফোন যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করবে। এভাবেই ধাপে ধাপে সবকিছু আগের মতো হবে।
প্রশ্ন ওঠে কাশ্মীরের স্থানীয় নেতাদের এখনও আটক করে রাখা হয়েছে কেন। উত্তরে সুব্রহ্মণ্যম বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মিডিয়া সেন্টার খুলেছে, কেবল টিভিও চালু হয়েছে। অন্যদিকে ইদের দিন যে বিধিনিষেধ শিথিল করা হয়েছিল তাও মনে করিয়ে দেন মুখ্যসচীব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news