Breaking News
Home / TRENDING / পোখরানে দাঁড়িয়ে পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তানকে সতর্ক করলেন প্রতিরক্ষামন্ত্রী

পোখরানে দাঁড়িয়ে পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তানকে সতর্ক করলেন প্রতিরক্ষামন্ত্রী

ওয়েব ডেস্ক:

পোখরানে দাঁড়িয়ে পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তানকে সতর্ক করলেন রাজনাথ সিংহ। এদিন ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, “এখনও পর্যন্ত পরমাণু অস্ত্রের ক্ষেত্রে প্রথম ব্যবহার নীতিতে বিশ্বাস করে না ভারত। তবে, পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এই নীতিও বদলাতে পারে।”

প্রসঙ্গত, শুক্রবার রাজস্থানের পোখরানে সেনা মহড়া-আয়োজনের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। কাকতালীয়ভাবে যেদিনটা  আবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যু বার্ষিকী। সকলেরই জানা পোখরানের সঙ্গে বাজপেয়ীর স্মৃতি জড়িত। রাজনাথ মনে করিয়ে দেন, অটল বিহারী বাজপেয়ী ভারতকে পরমাণু শক্তিধর রাষ্ট্র করে তোলেন, যার সাক্ষী পোখরান।

উল্লেখ্য, পোখারানে ১৯৭৪ এবং ১৯৯৮ সালে ভারতের পরমাণু পরীক্ষা হয়। ‘পোখরান ২’-এর পরীক্ষা হয় অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন। এদিকে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর থেকে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছে ইমরান সরকার। ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান। আন্তর্জাতিক মহলে কাশ্মীর নিয়ে প্ররোচনামূলক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। এই পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহয়ের আজকের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *