ওয়েব ডেস্ক:
শহরের উষ্ণতম দিনে তাপমাত্র ছুঁল প্রায় ৪০ ডিগ্রির পারদ। সকাল থেকেই আজ ছিল অসহনীয় গরম। তাপ আর আদ্রতায় নাজেহাল অবস্থা। অবশেষে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেল চলতি মরসুমে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা আজ। পারদ ছুঁয়েছে ৩৯.০৬ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এদিকে নির্ধারিত সময় পার হলেও দেখা নেই বর্ষার। সব মিলিয়ে চরম গ্রীষ্মের মুখিমুখি রাজ্য। একই পরিস্থিতি গোটা দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আগেই ৪০ ছাড়িয়েছে। এবার সেই রেকর্ড ছুঁয়েও ছুঁতে পারল না কলকাতা।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। যার ফলে আরও বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news