ওয়েব ডেস্ক:
সাহিত্য অকাদেমি বাল পুরস্কারে ভূষিত নবনীতা দেবসেন। শিশু সাহিত্য বিশেষ অবদানের জন্য বর্ষিয়ান সাহিত্য কৃতিকে এই পুরস্কার দিচ্ছে সাহিত্য অকাদেমি। সংবাদ জেনে খুশি নবনীতাও। তাঁর কথায়, “এই খবর শুনে খুব খুশি হয়েছি। সাহিত্য আকাদেমির পক্ষ থেকে আমাকে ফোন করে জানানো হয় যে এবার আমি বাল পুরস্কার পেতে চলেছি।”
প্রসঙ্গত, নবনীতা দেবসেনের জন্ম ১৯৩৮ সালে। কবিতা, প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস সব ধরনের লেখাতেই তিনি পারঙ্গম। এই জনপ্রিয় লেখকের বিভিন্ন ধরনের লেখা একাধিক ভাষায় অনুবাদ হয়েছে। এর আগেও বহু পুরস্কার পেয়েছেন তিনি। নবনীতার দেবসেনের প্রথম বই ‘প্রথম প্রত্যয়’ প্রকাশিত হয় ১৯৫৯ সালে।
পাশাপাশি ‘কুন্তল ফিরে এসো’ উপন্যাসের জন্য এ বছর যুব সাহিত্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন তরুণ লেখিকা মৌমিতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news