Breaking News
Home / TRENDING / ‘বায়ু’র জন্য বর্ষায় দেরি, আগামী ৪৮ ঘন্টায় মাত্রা ছাড়া অস্বস্তি চলবে

‘বায়ু’র জন্য বর্ষায় দেরি, আগামী ৪৮ ঘন্টায় মাত্রা ছাড়া অস্বস্তি চলবে

নিজস্ব সংবাদদাতা:

এই আবহাওয়াই চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় গরম ও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। তবে যথারীতি সুখবর উত্তরবঙ্গের জন্যে। উপরের ৫ জেলাতেই বৃষ্টি চলবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি, যেমন, পুরুলিয়া,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। এইসঙ্গে রাজ্যের উপকূলীয় জেলাগুলিতেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে বলে জানা গিয়েছে।

এদিকে আরব সাগরের উপরে যে ঘূর্ণিঝড় (‘বায়ু’) ঘণিভূত হয়েছে, আগামী ২৪ ঘন্টায় তা আরও শক্তি বাড়িয়ে ১৩ জুন সকালে গুজরাট উপকূলে আছড়ে পড়বে। এর প্রভাব পড়বে দেশের বাণিজ্য নগরী মুম্বাইতেও। উল্লেখ্য, যতক্ষন না ‘বায়ু’ গুজরাট উপকূল অতিক্রম করছে ততক্ষণ বাংলাতে বর্ষা ঢুকবে না। কারণ ওই ঘূর্ণি ঝড়ের ফলে বঙ্গপসাগরে স্বাভাবিক জলবায়ু তৈরি হচ্ছে না। ফলে চলতি মাসে বাংলায় বর্ষায় ঘাটতি হতে পারে বলেই অনুমান করছে আলিপুর আবহাওয়া দফতর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *