ওয়েব ডেস্ক:
অবশেষে খোঁজ পাওয়া গেল বায়ুসেনার নিখোঁজ বিমান এএন ৩২-এর। মঙ্গলবার, অরুণাচল প্রদেশের উত্তর লিপো থেকে ১৬ কিলোমিটার দূরে দেখতে পাওয়া যায় বিমানটির ভগ্নাবশেষ। বায়ুসেনার পক্ষ থেকে টুইট করে নিখোঁজ এএন-৩২-এর সন্ধান পাওয়ার খবর জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৩ জুন অসম থেকে অরুণাচল প্রদেশ যাওয়ার পথে নিখোঁজ হয়েছিল বিমানটি। তারপর স্থল, জল, আকাশ পথে চিরুনি তল্লাশি চালিয়েও হদিশ মেলেনি। প্রায় আট দিন পরে অরুণাচল প্রদেশের লিপোয় দেখা মিলল আন্তনাভ ৩২-এর।
মোট ১৩ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় বিমানটি। টানা সাতদিন ধরে বিমানটির খোঁজে সন্ধান চালিয়েছে বায়ুসেনা, নৌসেনা এবং ইসরো। তবে যাত্রীরা এখনও বেঁচে আছেন কিনা সে সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news