নিজস্ব সংবাদদাতা:
আজ ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই আকাশ মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কলকাতা ও দুই ২৪ পরগনায়। তবে যতটা বলেছিল আবহাওয়া দফতর ততখানি বৃষ্টি হয়নি। মাঝখান থেকে আকাশ মেঘলা থাকায় তৈরি হয়েছে গুমোট ভাব। তবে তীব্র রোদের কষ্ট কমেছে। এইসঙ্গে তাপমাত্রও থাকছে সহনীয়। এই অবস্থায় নতুন করে আবহাওয়া দফতর জানাল, ঘূর্ণবর্তের কারণে আজ এবং আগামী দু’দিন বৃষ্টিপাত হবে। এবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হল।

কারণ উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের উপর থেকে আসাম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। দক্ষিণ উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে ওই রেখা। যার ফলে উত্তরবঙ্গে আগামী দুদিন সব জায়গায় বৃষ্টি হবে। এইসঙ্গে কলকাতা ও দক্ষিণবঙ্গে সব জায়গায় বৃষ্টি হবে। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এইসঙ্গে বৃষ্টি হবে হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়ায়। রাজ্যের অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজকের সর্বোচ্চ তাপমাত্র ৩৪.০৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনীম্ন ২৯.০১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩.০৪ এমএম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news