Breaking News
Home / TRENDING / তৃণমূল-জনতার মাঝের ভুল বোঝাবুঝি মেটাতে চান কার্তিক

তৃণমূল-জনতার মাঝের ভুল বোঝাবুঝি মেটাতে চান কার্তিক

নীল রায়। তৃণমূল-জনতার মাঝের ভুল বোঝাবুঝি মেটাতে চান কার্তিক বন্দ্যোপাধ্যায়। যিনি একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, অন্যদিকে দলের অন্যতম শাখা সংগঠন জয়হিন্দ বাহিনীর সভাপতিও বটে। মাএ দিন কয়েক আগেই দায়িত্ব হাতে নিয়ে সাংগঠনিক কাজের নীল নকশাও ছকে ফেলেছেন তিনি। বুধবার বিশ্ব পরিবেশ দিবসে দক্ষিণ কলকাতার হরিশ পার্কে এক বৃক্ষ রোপন কর্মসূচীর মধ্যে দিয়ে পথ চলা শুরু করল কার্তিকের জয়হিন্দ বাহিনী। তাঁর এই উদ্যোগকে সমর্থন জানাতে এসেছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তৃণমূল। ফলস্বরূপ, লোকসভায় তৃণমূলের আসন সংখ্যা ৩৪ থেকে নেমে এসেছে ২২-এ। কিন্তু, কেন এই বিপর্যয়? এমন প্রশ্নের উত্তরে কার্তিক বলেন “হয়তো কোথাও দলের সঙ্গে সাধারণ মানুষের ভুল বোঝাবুঝি হয়েছে। তা মিটিয়ে ফেলতে হবে। মানুষের কাছে গিয়ে জানতে হবে, ভুল বোঝাবুঝিটা ঠিক কী নিয়ে। রাজ্যের সাধারণ মানুষের মনের কথা জানতে পারলেই সমস্যার সমাধান হবে।” দু’বছর পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই দু’বছরে যাবতীয় ভুলত্রুটি মেরামত করাই আপাতত লক্ষ্য তাঁর। সম্প্রতি মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম! স্লোগান দিচ্ছেন বিজেপির কর্মীরা। এ প্রসঙ্গে কার্তিকের ছোট্ট প্রতিক্রিয়া, “রাম কা নাম বদনাম না করো।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *