Breaking News
Home / TRENDING / স্বস্তির আবহাওয়া থাকছে, প্রাক বর্ষার বর্ষণ আজ ও কাল

স্বস্তির আবহাওয়া থাকছে, প্রাক বর্ষার বর্ষণ আজ ও কাল

নিজস্ব সংবাদদাতা:

স্বস্তির আবহাওয়া আপাতত থাকছে। গতকালকের মতোই আজও সকাল থেকে আকাশ ছিল মেঘলা। এবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, আজ ও আগামীকাল বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে৷ যদিও এইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে৷ হাওয়া অফিস সূত্রে খবর, ঝাড়খণ্ড ও বাংলাদেশের উপর দুটি ঘূর্ণাবর্ত থাকার কারণে  বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়তেও পারে৷ তবে পাকাপাকিভাবে রাজ্যে কবে বর্ষা ঢুকবে তা নিয়েও ধন্দ তৈরি হয়েছে। এ বিষয়ে আবহাওয়া দফতর আগাম ঘোষণা করতে পারছে না। তবে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবার রাজ্যে বর্ষা তুলানমূলক দেরিতে আসছে।

সাধারণত জুন মাসের প্রথম দিন কেরালায় বর্ষা প্রবেশ করে। সেখানে মৌসম ভবন জানাচ্ছে, কেরলে বর্ষা প্রবেশ করতে আরও অন্তত দিন পাঁচেক লাগবে। আবহাওয়াবিদরা মনে করছেন ৬ জুন কেরালায় ঢুকবে বর্ষা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *