ওয়বে ডেস্ক:
চাঞ্চল্যকর খবর। নিখোঁজ বায়ুসেনার একটি বিমান। অসমের জোরহাট থেকে অরুণাচলের মেঞ্চুকায় যাওয়ার কথা ছিল বিমানটির। সোমবার দুপুরে নির্দিষ্ট সময়ে জোরহাট এয়ারবেস থেকে ওড়ে বিমানটি। কিন্তু তার পর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না ওই বিমানের! সূত্রের খবর, এএন-৩২ নামের ওই এয়ারক্রাফটে সব মিলিয়ে ১৩ জন রয়েছেন।
ইতিমধ্যে ওই এয়ারক্রাফটটি খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে বায়ুসেনা। তল্লাশি চালাচ্ছে একটি সুখোই-৩০ যুদ্ধবিমান ও সি-১৩০ স্পেশাল ওপস যুদ্ধবিমানও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news