Breaking News
Home / TRENDING / ঘূর্ণাবর্তে সক্রিয় বর্ষা, আগামী দু’দিন ভারী বৃষ্টি, সমুদ্রস্নানে মানা পর্যটকদের

ঘূর্ণাবর্তে সক্রিয় বর্ষা, আগামী দু’দিন ভারী বৃষ্টি, সমুদ্রস্নানে মানা পর্যটকদের

নিজস্ব সংবাদদাতা:

অবশেষে শহরে বর্ষা। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার জেরে আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর। ২৪ ঘন্টায় ওই নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় উপকূলীয় ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যেমন মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি কলকাতার বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হবে। যা ইতিমধ্যে শুরু হয়েছে।
কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। আগামী দু’দিন উপকূলীয় জেলাগুলিতে এবং তৃতীয় দিনে পশ্চিমের জেলায়, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এইসূত্রে ৩০ জুন থেকে থেকে ২ জুলাই পর্যন্ত পর্যটকদের সমুদ্রস্নানে না করছেন আবহাবীদরা। যারা ইতিমধ্যে সমুদ্র উপকূলে বেড়াতে গেছেন তাঁদের ফিরে আসতে বলা হচ্ছে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনের বৃষ্টিবিঘ্ন আবহাওয়ার ফলে কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলাগুলোতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *