নিজস্ব সংবাদদাতা:
রেকর্ড গরমে নাজেহাল অবস্থা দক্ষিণের। ওদিকে উত্তর ভেসে যাচ্ছে বন্যায়। উত্তরবঙ্গে গত ১০ দিন ধরে বৃষ্টি চলছে। আগামী ৪৮ ঘন্টায় তা কিছুটা কমলেও পুরোপুরি থামবে না। ফলে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহারের মতো জেলাগুলিতে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে চলেছে।
এদিকে দক্ষিণের জন্য সামান্য হলেও সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘন্টায় কিছুটা বৃষ্টি হবে বলে জানা গিয়েছে । বিশেষত আগামীকাল ও পরশু অল্প বিস্তর ঝড়বৃষ্টি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এদিকে আজ দক্ষিণবঙ্গের গড় তাপমত্রা ছিল ৩৭.০৭ ডিগ্রি। যা গত ১০ বছরের জুলাই মাসের রেকর্ড তাপমাত্রা। সব মিলিয়ে আপাতত কলকাতা, দুই ২৪ পরগনা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার হদিশ পাওয়া যাচ্ছে না। হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতায় বৃষ্টির ঘাটতি ৭২%, হাওড়ায় ৭৭%। অন্যদিকে একই সময়ে প্লাবিত উত্তরবঙ্গের কথা আমাদের জানা। অর্থাৎ কোথাও অতিরিক্ত, কোথায় নামগন্ধ নেই! এসবই যা বিশ্ব উষ্ণায়ণ ও তার ফলাফলে পরিবেশ প্রকৃতির বদলের ইঙ্গিত তা আর বলে দিতে হয় না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news