Breaking News
Home / TRENDING / পথ নিরাপত্তায় কড়া কেন্দ্র, নয়া বিলে জরিমানা কয়েকগুণ বাড়ানোর প্রস্তাব

পথ নিরাপত্তায় কড়া কেন্দ্র, নয়া বিলে জরিমানা কয়েকগুণ বাড়ানোর প্রস্তাব

নিজস্ব সংবাদদাতা:

পথ নিরাপত্তায় কড়া পদক্ষেপ কেন্দ্রের। নয়া মোটর ভেহিকেলসের বিলে একাধিক সংশোধনের প্রস্তাব আনল কেন্দ্রীয় সরকার। নয়া প্রস্তাবে প্রতি ক্ষেত্রে জরিমানা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

দু’চাকার ক্ষেত্রে বিনা হেলমেটে গাড়ি চালালে ১০০ টাকার পরিবর্তে দিতে হবে ১ হাজার টাকা জরিমানা। লালবাতি না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে, যা আগে ছিল ১ হাজার টাকা। অন্যদিকে মত্ত অবস্থায় গাড়ি চালালে আগে যেখানে জরিমানা ছিল ২ হাজার টাকা, নয়া প্রস্তাবে তা করা হয়েছে ১০ হাজার টাকা।

পাশাপাশি চার চাকার ক্ষেত্রে সিটবেল্ট ছাড়া গাড়ি চালালে আগে দিতে হত ১০০ টাকা, এখন দিতে হবে ১ হাজার টাকা জরিমানা। বিনা লাইসেন্সে গাড়ি চালানোয় জরিমানা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। এইসঙ্গে তিন মাসের জন্য লাইসেন্স বাতিল হতে পারে। অন্যদিকে ফোনে কথা বলতে বলতে গাড়ি চালালে হাজার টাকার জায়গায় ৫ হাজার টাকার জরিমানা দিতে হবে নতুন নিয়মে। জরুরি পরিষেবার কোনও গাড়ি আটকালে ১০ হাজার টাকার জরিমানা নেওয়ার কথা বলা হয়েছে নয়া প্রস্তবে।

ট্রাকের ক্ষেত্রে ওভারলোডিংয়ে প্রতি টনে ১ হাজার টাকা জরিমানা নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। পথ দুর্ঘটনা এড়াতেই মোটর ভেহিকেলসের বিলে এই নতুন প্রস্তাব আনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *