ওয়েব ডেস্ক:
সুখবর! বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কলকাতাতেও। আজ এই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। প্রবল গরমে পুড়ছে গোটা রাজ্য। লু বইছে পশ্চিমের জেলাগুলিও। দক্ষিণবঙ্গেও গ্রীষ্মের দাবদহে প্রাণ যায় যায় অবস্থা। এর মধ্যে এই সুখবর জানাল হাওয়া অফিস। শহরে আজই হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। একই কারণে মেঘলা আকাশের ফলে রাতে গরম বাড়তে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

তবু রাজ্যবাসী খুশি। উনুন-রোদে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। ময়দানের এক যুবক ক্রিকেটারের মৃত্যু হয়েছে কদিন আগে। ভোট করাতে গিয়ে অসুস্থ হয়েছেন একাধিক ভোটকর্মী। বেলা গড়ালে রাস্তায় বেরোনো যাচ্ছে না। মাথার উপর কেউ যেন জ্বলন্ত কয়লা ঢেলে দিচ্ছে থেকে থেকে। এমত অবস্থায় ফ্যান, এসি, ফ্রিজের বিক্রি তুঙ্গে। কিন্তু সকলের তো সকল সাধ্য নেই। অতএব, ভরসা সেই মেঘ, বৃষ্টি, প্রকৃতি দেবতা। তিন যদি করুণা করেন! অতএব, প্রার্থনা একটাই, ‘আল্লা মেঘ দে, পানী দে, ছায়া দে রে তুই।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news