Breaking News
Home / TRENDING / ‘ক্ষমতায় এলে দু’মিনিটে সেতু করে দেব’, নামখানায় আজব দাবি মমতার

‘ক্ষমতায় এলে দু’মিনিটে সেতু করে দেব’, নামখানায় আজব দাবি মমতার

নীল রায়:

কেন্দ্রে তৃণমূল ক্ষমতায় এলে নামখানায় মুড়িগঙগার ওপর দু’মিনিটে সেতু বানিয়ে দেবেন তিনি। এমনই দাবি করে কার্যত লোক হাসালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দক্ষিণ ২৪ পরগনার নামখানায় জনসভায় মথুরাপুর কেন্দ্রে দলীয় প্রার্থী চৌধুরী মোহন জাটুয়ার হয়ে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন “কেন্দ্রে যদি তৃণমূল ক্ষমতায় আসে, তাহলে নামখানায় মুড়িগঙ্গার উপর সেতু তৈরি করতে দু’মিনিটও সময় লাগবে না।” মমতা আরও বলেন “দিল্লীর সরকার অপদার্থ সরকার। গত পাঁচ বছরে বাংলার উন্নয়নের জন্য কিছুই করেনি। আর এখন ভোটে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে।’ তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারকে একটি লোহার সেতু তৈরি করে দিতে বলেছিলাম। কিন্তু গত তিন বছরে সেই কাজ করতে দেয়নি মোদি সরকার। সুন্দরবন এলাকায় উন্নয়নে কেন্দ্র কোনও টাকা দেয়নি। এই এলাকায় যা উন্নয়ন হয়েছে, সবটাই রাজ্য সরকারের টাকায়।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *