Breaking News
Home / TRENDING / এবার হিট ওয়েভের সতর্কতা রাজ্যে, বৃষ্টির দেখা নাই

এবার হিট ওয়েভের সতর্কতা রাজ্যে, বৃষ্টির দেখা নাই

নিজস্ব সংবাদদাতা:

এবার হিট ওয়েভের সতর্কতা জারি হয়ে গেল রাজ্যেও। আবহাওয়া দফতর জানিয়ে দিল, আগামী ৪৮ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও ঝাড়গ্রামে চলবে তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গে এই সতর্কবার্তা না থাকলেও কোনও সুখবরও নেই। আগামী দু’দিন এমন অস্বস্তিকর পরিস্থিতিই থাকবে। তবে এবার আলিপুর আবহাওয়া দফতরের মুখ্য অধিকর্তার মুখে বৃষ্টি শব্দটা শোনা গিয়েছে। তিনি জানান, বৃষ্টির জন্য আরও দু’ তিন দিন অপেক্ষা করতে হবে। বৃষ্টি হতে পারে আগামী ১২ তারিখ। নচেত গরমই চলবে।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের পাঁচটি জেলায় আগামী পাঁচ দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। উল্টো দিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ছোঁবে ৪০ ডিগ্রি। প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ডেও আগামী ৪৮ ঘন্টার জন্য থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *