চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘মোকা’র শক্তিক্ষয়ের পরই বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা । বুধবার থেকে দক্ষিণবঙ্গজুড়ে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে সোম এবং মঙ্গলবার প্রবল তাপপ্রবাহের সম্ভবনা রয়েছে । আবহাওয়া দপ্তর সুত্রে খবর, ঘূর্ণিঝড় ‘মোকা’ ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মায়ানমারের উত্তর উপকূল-সহ বাংলাদেশের কক্সবাজার মহেশখালি, টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ‘মোকা’র প্রভাবে বৃষ্টি বাড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দুই বাংলা জুড়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে । তবে তার আগে দুই দিন গরমে আস্বস্তিতে ভুগবে বাংলা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news