Breaking News
Home / TRENDING / বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

চলতি মাসেই বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ মে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলা রোজগার মেলায় হাজির থাকতে পারেন দেশের প্রধানমন্ত্রী।

বিজেপি সূত্রে খবর, রোজগার মেলায় তিনি যোগ দেওয়ার পাশাপাশি বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সামনেই পঞ্চায়েত ভোট, সে কথা মাথায় রেখে দল কোন স্ট্র্যাটেজিতে এগোবে, সেসব নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি বিজেপি রাজ্য নেতৃত্ব বার বার অভিযোগ এনেছে, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে এবং নানা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, সেই বিষয়গুলি নিয়েও কথা বলবেন তিনি।

তবে ঠিক কতদিনের সফরে কলকাতায় আসছেন মোদি, এখনও স্পষ্ট নয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এবারের সফরে কোনও জনসভা করবেন না মোদি। কিন্তু তাহলে মেলায় যোগদান ছাড়া আর কী পরিকল্পনা রয়েছে, তাও স্পষ্ট করা হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *