চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বেশ কয়েকদিন ধরে বঙ্গবাসীর উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোকা। বাংলায় এর কতটা প্রভাব পরবে তা নিয়ে দুশ্চিন্তায় ছিল রাজ্যসরকারের বিপর্যয় মোকাবিলা দলও। তবে বাংলায় তেমন প্রভাব ফেলছে না ঘূর্ণিঝড় মোকা , এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সুত্রে খবর, এই ঘূর্ণিঝরের অভিমুখ বাংলাদেশ ও মায়ানমারের দিকে থাকবে। ফলে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পাতের সম্ভবনা থাকলেও আমফান বা যশ -এর মতন প্রভাব ফেলবে না ঘূর্ণিঝড় মোকা । তা সত্ত্বেও বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি চলছে। বাড়তি সতর্কতা নিয়েছে সেচ ও কৃষি দপ্তর। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী শনিবার থেকে ঘনীভূত হওয়া নিম্নচাপটি মঙ্গলবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আজ থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ কমবে। তবে দু’একটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। তবে ফের বাড়তে চলেছে গরম। তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ঘূর্ণাবর্তের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বলেই জানা যাচ্ছে । শনিবার থেকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। মঙ্গলবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। অভিমুখ বাংলাদেশ ও মায়ানমার। অর্থাৎ বাংলায় তেমন দাপট দেখানোর আশঙ্কা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ‘মোকা’ কিছুটা প্রভাব ফেলতে পারে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে বলে খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news