Breaking News
Home / TRENDING / কত দিন থাকবে এই অস্বস্তিকর গরম! জেনেনিন বিস্তারিত
Summer background, wonderful blue sky with bright sun

কত দিন থাকবে এই অস্বস্তিকর গরম! জেনেনিন বিস্তারিত

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ সোমবার রাত থেকেই সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত আর তাঁর জেরেই আসতে চলেছে ঘূর্ণিঝড় ‘মোকা’ । এর প্রভাবে ঝড়বৃষ্টি তো দুরের কথা বরং বাড়ছে তাপমাত্রা । আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল পশ্চিমবঙ্গে তেমন প্রভাব ফেলবে না মোকা । তবে এইরুপ গরমে একেবারে হাঁসফাঁশ অবস্থা বঙ্গবাসীর ।

মঙ্গলবার সকাল থেকেই শুষ্ক গরমে লু-এর পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রের খবর , আরও ২ দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে রাজ্যে। দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দুই জেলাতেও চলবে তাপ প্রবাহ । হাওয়া অফিস জানিয়েছে ,বুধবার নাগাদ ঘূর্ণিঝড়ের রুপ নেবে মোকা । আর বৃহস্পতিবার তা গতিপথ পরিবর্তন করে উত্তর বঙ্গোপসাগরে যায় কিনা, সে দিকেই নজর রয়েছে আবহাওয়াবিদদের ।

যদিও এর আগেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, বৃহস্পতিবারের পর ঘূর্ণিঝড়ের অভিমুখ হবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে। এর প্রভাবে বাংলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভবনা নেই । আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ২৪ ঘন্টায় ৪০ ডিগ্রি ছোঁবে কলকাতার তাপমাত্রা। পশ্চিমবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা ৪২, ৪৩ ডিগ্রি পর্যন্তও বাড়তে পারে । চলতি সপ্তাহে লু বইবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের আশঙ্কা। ১০ মে বুধবার তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। বৃহস্পতিবার থেকে সামান্য হলেও কম্বে তাপমাত্রা , এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *