চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের হারে ডিএ -র দাবিতে অনেক দিন ধরেই আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এমনকি সুপ্রিম কোর্টেও পৌঁছে গিয়েছেন তারা । এবার খেলার মাঠেও নিজেদের দাবি তুলে ধরলেন সরকারি কর্মীরা। সোমবার ইডেন গার্ডেন – এ কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচে ডিএ’র দাবিতে প্ল্যাকার্ড দেখালেন আন্দোলনকারীরা।
সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতোই ইডেনে প্রবেশ করেন । ম্যাচ চলাকালীন কেকেআর এর পস্তারের পাশাপাশি ডিএ সংক্রান্ত পোস্টারও দেখা গেল। আন্দোলনকারীরা অনেকেই কেকেআরের জার্সি পরেই এসেছিলেন খেলা দেখতে আর সেই মাঠেই নিজেদের প্রতিবাদ তুলে ধরেন তাঁরা। প্রতিবাদ জানানোর পাশাপাশি নিজের প্রিয় দলের সমর্থনে গলাও তোলেন তারা ।
প্রসঙ্গত, গত শনিবারই ডিএ’র দাবিতে ধরনার ১০০ দিন পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে দুপুর ১টায় শুরু হয় মহামিছিল। এই মিছিলে যাতে কোন রকম বিশৃঙ্খল সৃষ্টি না হয় তাঁর জন্যই হাজরায় গার্ডওয়ালের পাশাপাশি অনেক বেশী সংখ্যক পুলিশ মতায়েন করাও হয়েছিল। অবশেষে সুস্থ ভাবেই এই মিছিল সম্পন্ন হয় ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news