চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ আইপিএল এর পরই ক্রিকেট থেকে অবসর নেবেন মাহি । এমনটাই জানিয়েছিলেন তিনি । আর সেই মতই দেশের যে প্রান্তে তিনি খেলতে গিয়েছেন সেখানেই তাঁর অনুগামীরা ভীর জমিয়েছেন । ইডেন গার্ডেন -এ এসে দর্শকদের ভিড় এবং তাঁর জন্য আকুল প্রার্থনা দেখে চেন্নাই সুপার কিংস অধিনায়ক বলেছিলেন, ওরা ভেবেছ আমি অবসর নেব। তাই ফেয়ারওয়েল দিতে এসেছে আমাকে। কিন্তু মাহির ঘনিষ্ঠ বন্ধু সুরেশ রায়না যা জানিয়েছেন, তাতে বোঝাই যাচ্ছে যে ধোনি যদি এবছর চ্যাম্পিয়ন হন, তাহলে পরের বছরও তাঁকে আইপিএলে দেখা যাবে। ইতি মধ্যেই মাহি অবসর নিয়ে নানা মহলে নানা কথা উঠেছে । নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ড্যানি মরিসন এখন ধারাভাষ্যকার। তিনি ধোনিকে প্রশ্ন করেছিলেন এই বছরই তো তাঁর শেষ বছর। উত্তরে ধোনি হাসতে হাসতে বলেছিলেন, ”আমার অবসর নিয়ে তুমিই সিদ্ধান্ত নিয়ে ফেলেছো দেখছি।” তবে শেষমেশ এটা পরিষ্কার যে ক্রিকেটের ময়দান থেকে এখনই অবসর নিচ্ছেন না মাহি । প্রসঙ্গত, এর আগেও অনেকবার ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন মাহি । তবে ক্রিকেটের ময়দান তাঁর পিছু ছাড়েনি । তবে এবারও ক্রিকেটের শেষ ইনিংস খেখেলছেন না মাহি ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news