চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ ঝড়-বৃষ্টির জেরে বীরভূমে মৃত আড়াই বছরের শিশু । বুধবার সন্ধেয় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় তার। এদিন বজ্রপাতে প্রাণ হারান আরও একজন । জোড়া মৃত্যুর ঘটনায় গোটা বীরভূম জুড়ে শোকের ছায়া । বুধবার দুপুরে জেলা জুড়ে কালবৈশাখী ঝড়ের দাপট শুরু হয়। এদিন উত্তম মাহারা নামে বছর ৪৬ এর ওই ব্যাক্তি বেলা দু’টোর সময় মাঠের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথেই তাঁর মাথায় বাজ পড়ে । পরবার সুত্রে খবর, মাঠেই ঝলসে যায় তাঁর দেহ। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও উত্তম বাবু বাড়ি না ফেরায় তাকে খুজতে যায় বাড়ির লোক । এরপরই তাঁকে মৃত অবস্থায় মাঠে পরে থাকতে দেখা যায় । একইভাবে বুধবার রাতে মুরারই থানার কনকপুর গ্রামে একটি মাতির বাড়ি ভেঙ্গে পরে । সেই বাড়ির দেওয়ার চাপা পরে মৃত্যু হয় এক শিশুর । স্থানীয় সুত্রে খবর, ঝড় ও বৃষ্টির তাণ্ডবে মাটির বাড়ির ভিত নরম হয়ে যায়। রাতে কাঁচাবাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়ির ভিতরে তখন পরিবারের চার সদস্য ঘুমোচ্ছিল। তাঁরা সকলেই দেওয়াল চাপা পড়ে। তবে পরিবারের সকলকে সদস্য কে উদ্ধার করে স্থানিয়রা । এর পর তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে আড়াই বছরের সঙ্গীতা কোনাইকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news